শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ১২:৫২ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৯ বছর পর আইসিসি ইভেন্ট বসবে পাকিস্তানে

স্পোর্টস ডেস্ক : [২] ১৯৯৬ সালে সর্বশেষ আইসিসির কোনো ইভেন্ট বসেছিল পাকিস্তানে। সেবার ভারত ও শ্রীলঙ্কার সাথে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল দেশটি। তবে এরপর আর কোনও বৈশ্বিক টুর্নামেন্ট বসেনি পাকিস্তানের মাটিতে। ২৯ বছর সেই অপেক্ষা ঘুচতে চলেছে। ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে।

[৩] ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত আসন্ন আইসিসি ইভেন্টগুলোর আয়োজক দেশের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি এককভাবে আয়োজন করবে পাকিস্তান। এর আগে ১৯৮৭ সালে ভারতের সাথে এবং ১৯৯৬ সালে ভারত ও শ্রীলঙ্কার সাথে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করা পাকিস্তান, এবারই প্রথম এককভাবে কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করবে।

[৪] মজার ব্যাপার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সর্বশেষ আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এর মাঝে আর কোনো চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত না হওয়ায়, ঘরের মাঠে ২০২৫ সালেও ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ হিসেবেই মাঠে নামবে পাকিস্তান।

[৫] উল্লেখ্য, এর আগে ২০০৮ সালে চ্যম্পিয়নস ট্রফির আয়োজক এবং ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কার সাথে যৌথভাবে আয়োজক ছিল পাকিস্তান। তবে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানকে পরবর্তীতে আয়োজক দেশের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। - জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়