শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা ◈ সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ ◈ তেলের দাম বাড়ানোর পরেও ফিলিং স্টেশনে কমেনি গাড়ির লাইন ◈ ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ◈ ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ◈ ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন ◈ পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান ◈ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে ◈ ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ১১:৩৫ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাঝ আকাশে অসুস্থ যাত্রীর চিকিৎসা করলেন ভারতের অর্থ প্রতিমন্ত্রী

মাজহারুল ইসলাম: [২] ইন্ডিগোর একটি ফ্লাইটে মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। অসুস্থ ওই যাত্রীর চিকিৎসায় তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন ভারতের কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ভাগবত কারাড।

[৩] এ ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে ইন্ডিগোর টুইট শেয়ার করে সহকর্মী ভাগবতের প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্ডিগোর টুইট শেয়ার করে মোদী লিখেন, হৃদয়ে তিনি সর্বদা চিকিৎসক। দারুণ কাজ আমার সহকর্মীর।

[৪] পেশায় চিকিৎসক ভাগবত সামলান দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। তিনি মহারাষ্ট্র থেকে রাজ্যসভার সাংসদ হয়েছেন। মঙ্গলবার তিনি দিল্লি থেকে মুম্বাই যাচ্ছিলেন। মাঝপথে বিমানের এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা করেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী।

[৫] টুইটারে প্রকাশ করা ছবিতে দেখা যায়, বিমানের আসনে শুয়ে আছেন অসুস্থ যাত্রী এবং ভাগবত তাকে পরীক্ষা করছেন। এ নিয়ে তিনি বলেন, ‘ব্যক্তির রক্তচাপ কমে গিয়েছিল। খুব ঘামছিলেন। এখন ঠিক আছেন।’ মন্ত্রীর পরামর্শ অনুযায়ী গ্লুকোজ খাওয়ানোর পরেই সুস্থ হন বিমানের ওই যাত্রী। এএনআই, আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়