শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ১২:১৭ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ১২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘদিনের রাত জাগার অভ্যাস দূর করবেন যেভাবে

নিউজ ডেস্ক: একটা সময় নাহয় খুব দ্রুত ঘুমিয়ে যাওয়ার অভ্যাস ছিলো। আর এখন খাবার খেতে খেতে কেটে যায় সময় - সেটাও রাত ১২ টা। তারপর বিছানায় শুয়েই গেলো ঘণ্টা দুয়েক ফোনে গুতোগুতি করে। অনেক সময় ভোরও হয়ে যায়৷ কত রাত এভাবেই পার হয়৷ ফলে দৈনিক রুটিনে আসে ব্যাঘাত৷ শুধু রুটিনের ব্যাঘাতই মূল সমস্যা নয়। একদিন শরীর খারাপ লাগা শুরু। সেই খারাপ লাগা থেকেই ডাক্তার চেকআপ এবং বাজে রোগ শনাক্ত করা হয়। অর্থাৎ ঘুমানোর অভ্যাসটা ঠিক করতে হবে।

রাত জাগার বাজে অভ্যাস অবশ্য এত সহজে কাটানো সম্ভব না। তবে মোটামুটি তিন সপ্তাহ ধরে সাত সকালে জাগার অভ্যাস গড়ে তুললে উন্নতির আশা রাখা যায়। মূল সমস্যা হলো কিভাবে সেই অভ্যাসটা গড়ে তোলা সম্ভব। খুব কঠিন কিছু না হলেও একটু কঠিন। তবে শুধু নিজের ইচ্ছাশক্তির মাধ্যমে সহজেই অভ্যাস গড়ে তুলতে পারবেন। কিভাবে করবেন তা? আসুন জেনে নেই।

  1. প্রথমেই ঘুমের সময় মানিয়ে নেয়ার চেষ্টা করুন। রাত ১০ টা বা বড়জোর ১১ টার দিকে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করুন। ভোরে ওঠার অভ্যাস করুন। প্রথম দিন চার ঘণ্টার মতো ঘুমিয়ে ভোরে উঠে গেলে সারাদিন ক্লান্তিতে সহজে তাড়াতাড়ি ঘুম আসবে। তবে নেহাত ঘুম না আসলে জোর করে এমন করবেন না।
  2. প্রতিদিন কোন সময়ে ঘুমাতে যাচ্ছেন আর কখন উঠছেন তা খেয়াল রাখা জরুরী। নাহলে সমস্যা হবে এমনটাই স্বাভাবিক।
  3. রাতে ঘুমোতে যাওয়ার অন্তত দুই ঘণ্টা আগে খাবার খেয়ে নিবেন। ভরা পেটে কখনই ঘুমোতে যাবেন না। রাতে ঘুমানোর আগে ক্যামোমিল বা গ্রিন টি খেয়ে নিলে ঘুম ভালো হবে।
  4. ঘুমানোর আগে ধূমপান, মদ্যপান বা চা খাবেন না। বিশেষত স্মার্টফোন থেকে দূরে থাকবেন। সেটা করতে না পারলে ফোন সারাদিন ব্যবহার করে চার্জশুণ্য করে ফেলুন। তারপর রাতে ঘুমানোর এক ঘণ্টা আগে থেকেই সরিয়ে ফেলুন চার্জ দেয়ার জন্যে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়