শিরোনাম
◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০৭:২১ বিকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে নেই নেইমার

স্পোর্টস ডেস্ক: [২] আগের ম্যাচে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার (১৭ নভেম্বর) তারা দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে। এই ম্যাচে খেলবেন না নেইমার।

[৩] সোমবার ট্রেনিংয়ের পর ঊরুর সমস্যার কথা জানান প্যারিস সেন্ট জার্মেই স্ট্রাইকার। দলের সঙ্গে আর্জেন্টিনায় যাননি নেইমার। তাকে ফ্রান্সে ফেরত পাঠানো হবে।

[৪] ২৯ বছর বয়সী ফরোয়ার্ড গত বৃহস্পতিবার কলম্বিয়াকে ১-০ গোলে হারানোর ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন। লুকাস পাকুয়েতাকে দিয়ে গুরুত্বপূর্ণ গোল করাতেও সহায়তা করেন তিনি।

[৫] এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন বলেছে, ‘ঊরুর চোটের কারণে এই মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে খেলবেন না নেইমার। ব্রাজিলিয়ান দলের অন্যদের সঙ্গে নেইমার আর্জেন্টিনায় যাননি। বুধবার তিনি ফ্রান্সে ফিরবেন।

[৬] ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচটি আরো বিবর্ণ হতে পারে। কারণ ইনজুরির কারণে হয়তো না-ও খেলতে পারেন লিওনেল মেসি। হাঁটুর সমস্যা নিয়ে পিএসজির শেষ দুটি ম্যাচ খেলা হয়নি তার। তারপরও জাতীয় দলে ডাক পেয়েছেন এবং উরুগুয়ের বিপক্ষে শেষ ১৫ মিনিট খেলেন তিনি। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মাঠে তেমন ছাপ ফেলতে পারেননি। হুইসাল ডট কম, সম্পাদনা: রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়