শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০৬:০০ বিকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ফুটপাতে, আহত ১০

জাহাঙ্গীর লিটন : [২] আজাদ এক্সক্লুসিভ নামীয় একটি যাত্রীবাহী বাস ফুটপাতে উঠে গেছে। এ সময় শিশু, পথচারী ও অপেক্ষমান ছোট যানবাহনে থাকা অন্তত ১০ জন মানুষ আহত হয়েছেন।

[৩] মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ২ টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের তোরাবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আহতদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আব্দুল গফুর নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা প্রেরণ করা হয়েছে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

[৪] পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা আজাদ এক্সক্লুসিভ নামীয় একটি লোকাল বাস ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিয়ে ফুটপাতে ঢুকে পড়ে। এসময় একটি প্রাইভেটকার ও মটর সাইকেল ক্ষতিগ্রস্থ হয়। এতে পথচারীসহ অন্তত ১০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা।

[৫] আহতরা হলেন, সিএনজি যাত্রী শিশু মো. রাজু, মো. কাউছার, মো. মানিক, জাহিদুল ইসলাম নিহাদ ও ও পথচারী মো. ফারুকসহ ১০ জন।

[৬] কমলনগর থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়