শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০২:৪৬ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০৩:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠন

মনিরুল ইসলাম: [২] মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন কুমিল্লা-৭ আসন থেকে নবনির্বাচিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

[৩] মঙ্গলবার সংসদে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী পাঁচটি এবং স্পিকার শিরীন শারমিন চৌধুরী একটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব করলে সংসদ তা গ্রহণ করে।

[৪] মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে একটি সদস্য পদ ফাঁকা ছিল। সেখানে স্থান পেলেন ডা. প্রাণ গোপাল।

[৫] সিরাজগঞ্জ-৬ থেকে নতুন নির্বাচিত মেরিনা জাহান কবিতা সড়ক সদস্য হয়েছেন পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে। ওই আসনের সাবেক সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের জায়গায় কবিতা কমিটিতে সদস্য করা হলো ।

[৬] জাপা চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী সংরক্ষিত আসনের সদস্য শেরীফা কাদের সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। জাপার প্রয়াত সংসদ সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী ওই কমিটির সদস্য ছিলেন।

[৭] এছাড়াও বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির একটি পদ সদস্য ফাঁকা ছিল। সেখানে মনোনীত হয়েছেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।

[৮] ১২ সদস্যের কার্যপ্রণালি বিধি সম্পর্কিত কমিটির একটি সদস্য পদ ফাঁকা ছিল, সেখানে জাপার আনিসুল ইসলাম মাহমুদ মনোনীত হয়েছেন।

[৯] স্পিকার শিরীন শারমিন পিটিশন কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন। শূন্য একটি সদস্য পদ থাকায় সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের সুবিদ আলী ভূঁইয়াকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়