শিরোনাম
◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায় ◈ দুবাইয়ের পর্যটন শিল্পে বড় ধাক্কা, বন্ধ হচ্ছে বিশ্বখ্যাত বিলাসবহুল হোটেল

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রস্তাব পেলে আবারো বাংলাদেশের কোচ হতে আগ্রহী: ল

স্পোর্টস ডেস্ক: [২] টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি, ব্যাটারদের ব্যর্থতা, গেম প্লানে ঘাটতি, ফিল্ডারদের একের পর এক ক্যাচ মিস- সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটে লেগেছে পালাবদলের হাওয়া। বাতাসে গুঞ্জন পুরো কোচিং প্যানেলকেই ঢেলে সাজাতে চায় বিসিবি। ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে আর চুক্তি নবায়ন করা হচ্ছে না। পাকিস্তান সিরিজে এই পদের দায়িত্ব পালন করতে দেখা যাবে মিজানুর রহমান বাবুলকে। এর আগে দেশ সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় দলের সহকারী কোচ হওয়ার প্রস্তাব দেয়া হলেও তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসনের চাকরিও নড়বড়ে। নতুন কোচ খুঁজে বের করতে বিসিবি পরিচালকদের নাকি দেয়া হয়েছে দায়িত্ব।

[৩] বাংলাদেশ দলের সঙ্গে পূর্বে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট ল'র। ২০১১ বিশ্বকাপের পর দুই বছরের জন্য বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিলেও এক বছর কাজ করেই পারিবারিক কারণে চাকরি ছেড়ে চলে যান। ৫ বছর পর তিনি আবারো বাংলাদেশে ফিরে আসেন। ২০১৬ যুব বিশ্বকাপের আগে তিনি দায়িত্ব নেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের উপদেষ্টা হিসেবে।

[৪] বর্তমানে আবুধাবি টি-টেন লিগের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন ল। পুরোনো শিষ্যদের সঙ্গে কাজ করার সুযোগ লুফে নিতে পরিবারের সঙ্গে আলোচনা করে নেবেন ইতিবাচক সিদ্ধান্ত।- ক্রিকবাজ। সম্পদনা: রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়