শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০৭:০৫ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্তান জন্ম দেওয়ার দুই ঘণ্টা পর এসএসসি পরীক্ষা দিলেন মা

ডেস্ক নিউজ: রোববার রাতে খাগড়াছড়ির দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন এসএসসি পরীক্ষার্থী ফাতেমা আক্তার (১৮)। সোমবার সকাল ৮টা ৫ মিনিটে মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। সকাল ৯টায় হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। নবজাতককে বাড়িতে রেখে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেন ওই পরীক্ষার্থী। যুগান্তর অনলাইন

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের ৪ নম্বর কক্ষে অন্য পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দিচ্ছেন ফাতেমা আক্তার। পরীক্ষা শেষে বেলা সাড়ে ১১টায় তার স্বজনের সাহায্যে বাড়িতে ফিরে গেছেন।

ফাতেমা আক্তার বলেন, সন্তানকে বাড়িতে রেখে আমি খালাকে নিয়ে পরীক্ষা দিতে এসেছি। আমি স্বাভাবিকভাবে পরীক্ষা দিয়েছি। আমার কোনো শারীরিক সমস্যা হয়নি।

ফাতেমার খালা বলেন, ফাতেমা সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। স্বাভাবিকভাবে শিশুর জন্ম হয়েছে। সন্তানকে বাড়িতে রেখে আমাকে নিয়ে পরীক্ষা দিতে এসেছে। সে সুস্থ আছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়