শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ১১:৪৬ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ১১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে জ্যান্ত কবর দিলেন তরুণী

নিউজ ডেস্ক: প্রেমিকের সহযোগিতায় স্বামীকে জ্যান্ত কবর দেওয়ার অভিযোগ উঠেছে মিশরের এক তরুণীর বিরুদ্ধে। ওই প্রেমিক তার স্বামীর বন্ধু। রোববার (১৪ নভেম্বর) স্থানীয় গণমাধ্যমের বরাতে গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। আরটিভি

প্রতিবেদনে বলা হয়, ডাকাহলিয়া গভর্নরেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই তরুণী পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন, তার ৪২ বছর বয়সী স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কাছে তার স্বামীর জন্য মুক্তিপণ দাবি করে ফোন করা হয়েছে।

এরপর ঘটনা তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের এক পর্যায়ে বেরিয়ে আসে, অভিযুক্ত অপহরণকারী এবং হারিয়ে যাওয়া ব্যক্তি একই এলাকার বাসিন্দা। অভিযুক্ত অপহরণকারী, হারিয়ে যাওয়া ব্যক্তি এবং তার স্ত্রী পরস্পরের বন্ধু।

পুলিশ অভিযুক্ত অপহরণকারীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি তার বন্ধুকে হত্যার কথা স্বীকার করেন এবং জানান নিহতের স্ত্রীও এর সঙ্গে জড়িত।

স্বামী দুর্ব্যবহার করায় তাকে ছেড়ে দিয়ে বন্ধুকে বিয়ে করতে চেয়েছিলেন ওই তরুণী।

ঘটনার বর্ণনা দিয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তি বলেন, জুসের সঙ্গে ওষুধ মিশিয়ে বন্ধুকে খাইয়ে দেন তিনি। এতে তার বন্ধু অজ্ঞান হয়ে যান। পরে ওই তরুণী ও তিনি মিলে তার স্বামীকে জীবন্ত কবর দেন।

এ ঘটনায় ওই তরুণীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তিনিও স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন।

এছাড়া দুই মাস পর ঘটনাস্থল থেকে ওই হতভাগ্য স্বামীর লাশ উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়