শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০২:১৫ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যাচ ফস্কানোর দায়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন হাসান আলী, পাশে দাঁড়ালেন সতীর্থ ফখর

স্পোর্টস ডেস্ক: [২] টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের হারের পর থেকেই সমালোচিত হচ্ছেন বোলার হাসান আলি। ম্যাচ জেতানোর মূল কারিগর ম্যাথু ওয়েডের ক্যাচ ফেলেছিলেন তিনি। তার পরেই ইন্টারনেটে তাঁর উদ্দেশে ভেসে এসেছে কটূক্তি। শনিবার তিনি বিবৃতি প্রকাশ করেছেন টুইটারে, যা রিটুইট করে ‘প্রিয় বন্ধু’কে লড়াই চালিয়ে যেতে বলেছেন পাকিস্তান দলের আর এক সদস্য ফখর জমান। আনন্দবাজার পত্রিকা

[৩] শনিবার হাসান টুইট করেন, ‘জানি আমার পারফরম্যান্সের কারণে আপনারা প্রত্যেকে ব্যথিত। আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। কিন্তু আমার থেকে বেশি দুঃখে আর কেউ নেই। আমার থেকে প্রত্যাশা করা বন্ধ করবেন না। সর্বোচ্চ পর্যায়ে পাকিস্তান ক্রিকেটকে যতদিন পারব সেবা করে যেতে চাই। তাই ফের কঠোর পরিশ্রমে ফিরেছি। এই সময়ে নিজেকে আরও শক্তিশালী করে তুলতে চাই। আপনাদের বার্তা, টুইট, পোস্ট, ফোন এবং প্রার্থনার জন্য ধন্যবাদ। এটাই আমার সব থেকে বেশি দরকার ছিল’।

https://twitter.com/FakharZamanLive/status/1459568621483708419?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1459568621483708419%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fsports%2Fcricket%2Ft20-world-cup-2021-pakistans-hasan-ali-posts-emotional-message-on-twitter-gets-support-of-fakhar-zaman-dgtl%2Fcid%2F1313557

[৪] কিছুক্ষণ পরেই সেই বার্তা রিটুইট করে ফখর লেখেন, ‘তুমি একজন চ্যাম্পিয়ন, বন্ধু। তোমার মতো পরিশ্রম, জেদ এবং দৃঢ়তা দেখাতে পারে, এমন ক্রিকেটার এই পৃথিবীতে খুব বেশি নেই। মাথা উঁচু রাখো। আমরা প্রত্যেকে তোমাকে নিয়ে গর্বিত’।

[৫] বৃহস্পতিবার সেমিফাইনালে শাহিন আফ্রিদির বলে ম্যাথু ওয়েডের ক্যাচ ফেলে দেন হাসান। তার পরের তিনটি বলে ছক্কা মেরে অস্ট্রেলিয়াকে ফাইনালে তুলে দেন ওয়েড। এরপরেই শুরু হয়ে যায় হাসানকে খলনায়ক বানানোর পালা। তাঁর উদ্দেশে একের পর এক আক্রমণ শুরু হয়। তবে পাশেও দাঁড়িয়েছেন অনেকে।

সম্পাদনা: আখিরুজ্জামান সোহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়