শিরোনাম
◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন? 

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ১১:৩৭ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিয়ে করলেন মার্কিন তারকা প্যারিস হিলটন

হ্যাপি আক্তার: [২] প্রেমিক কার্টার রিয়ামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মার্কিন গায়িকা ও নায়িকা প্যারিস হিলটন। ৪০ বছর বয়সী এই মার্কিন তারকা বিয়ের পর্ব সেরে ফেললেন প্রেমিক কার্টার রিয়ামের সঙ্গে। হিন্দুস্তান টাইমস

কয়েক দশক ধরে কার্টার রিয়ামের সঙ্গে পরিচয় মার্কিন অভিনেত্রী-গায়িকা প্যারিস হিলটনের। তবে প্রেমের শুরুটা ২০১৯ সালে। জীবনের নতুন অধ্যায় শুরু করতে খুব বেশি সময় লাগালেন না তাঁরা। গত ১১ নভেম্বর অভিনেত্রী, গায়িকা প্যারিস হিলটনের ঠাকুরদা ব্যারোন হিলটনের বেল এয়ার এস্টেটে বসেছিল এই বিয়ের আসর। রাখা হয়েছে ঝাঁকজমক আয়োজন।

ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও প্রকাশ করে বিয়ের খবরটি নিজেই সবাইকে জানিয়েছেন প্যারিস হিলটন। প্রকাশিত ছবিতে সাদা গাউনে নজর কেড়েছেন তিনি।

https://www.instagram.com/parishilton/?utm_source=ig_embed&ig_rid=711d7832-35b1-46bb-88bc-6e92b078230f

বেশ কয়েক মাস আগে এক সাক্ষাত্কারে এই অভিনেত্রী বলেন, ‘রিয়াম আমার স্বপ্নের পুরুষ, ওর সঙ্গে বিয়ের পরিকল্পনা, বাচ্চাদের নাম সব ভেবে ফেলেছি!’

বেল এয়ার এস্টেটে তিনদিন ধরে চলছে বিভিন্ন আনুষ্ঠানিকতা। প্যারিসের ব্রাইডস মেইট তালিকায় ছিলেন হাল্লে হ্যামন্ড, টেসা গ্রাফিনরা, এমা রবার্টস, অ্যাসলে বেনসন, বেবে রেক্সার মতো তারকারা।

এর আগে অবশ্য, চলতি বছর ফেব্রুয়ারিতে প্রেমিকের সঙ্গে বাগদানের খবর প্রকাশ করেছিলেন হিলটন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়