শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ০৪:৪১ সকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজের ১৫ দিন পর খালে মিললো নারীর মরদেহ

নিউজ ডেস্ক: পটুয়াখালীর বাউফলে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর ফেরদৌসী আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ নভেম্বর) সন্ধায় উপজেলার দাসপাড়া ইউনিয়নের ফয়জুল আলী মৃধা বাড়ির দক্ষিণ পাশের ভুরভুরিয়া খাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। জাগো নিউজ

জানা গেছে, ভুরভুরিয়া খালে একটি মরদেহ ভাসতে দেখে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মরদেহটি দাসপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা জাকির মৃধার স্ত্রী মোসাম্মদ ফেরদৌসী আক্তারের বলে শনাক্ত হয়েছে। তিনি গত ২৯ অক্টোবর ডাক্তারের কাছে যেতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি।

ওসি জানান, ওই নারী নিখোঁজ হওয়ার পর এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তর হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়