শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০৬:৪৪ বিকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে ১১৮টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম চালু

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা.রোবেদ আমিন করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বুলেটিনে এতথ্য উপস্থাপন করেন। ভ্যাকসিনের মজুদ নিয়ে রোবেদ আমিন বলেন, সরকারের কাছে এখন আড়াই কোটির মতো ভ্যাকসিন রয়েছে।এপর্যন্ত ৪ কোটি ৯১ লাখ ১৪ হাজার ৪৬২ জনকে প্রথম ডোজ ও ৩ কোটি ২০ লাখ ৬৩ হাজার ৫১৫ জনকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। ডা. রোবেদ আমিন বলেন,অ্যাস্ট্রাজেনেকার, ফাইজার, মডার্না ও সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে। ভ্যাকসিন পেতে এ পর্যন্ত ৬ কোটিরও বেশি মানুষ নিবন্ধন করেছেন।

[৩] এছাড়া ১০ কোটি ভ্যাকসিন পাওয়ামাত্রই আমরা দ্রুতগতিতে বিভিন্ন বয়সী মানুষদের টিকা দিয়ে দেব। বুধবার ভার্চুয়াল বুলেটিনে তিনি আরও বলেন, সরকারের কাছে এখন ৩০ হাজারের বেশি অক্সিজেন সিলিন্ডার,আড়াই হাজার অক্সিজেন কনসেনট্রেটর, ২ হাজারের বেশি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা ও পর্যাপ্ত পরিমাণে সি-প্যাপ,বাই-প্যাপ সাপোর্ট রয়েছে।

[৪] তিনি আরও বলেন, মহানগরীতে ৩ হাজার ৬৫৯টি কোভিড সাধারণ শয্যার মধ্যে ৩ হাজার ২৩২টি শয্যা খালি, ৩৮৮টি আইসিউ শয্যার মধ্যে ৩২৮টি খালি, এইচডিইউ ৪২৭টি শয্যার মধ্যে ৩৯৩টি খালি। এছাড়া সারাদেশের অন্যান্য হাসপাতালে ১৩ হাজার ৯৬৬টি সাধারণ শয্যার মধ্যে ১২ হাজার ৯৯২টি শয্যাই এখন খালি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়