শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় তিন জেলে অগ্নিদগ্ধ

উত্তম কুমার: [২] পটুয়াখালীর কলাপাড়ায় মাছ ধরা ট্রলারে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে তিন জেলে আহত হয়েছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের নেওয়াপাড়া সংলগ্ন নদীতে এ ঘটনাটি ঘটে।

[৩] আহত জেলেরা হলো মো.সবির হাওলাদার (৩৫), হারুন মাঝি (৩৭) ও রাব্বি (১৪)। ঘটনার পর পরই অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছে। অগ্নিদগ্ধ জেলে রাব্বিকে ওই রাতে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

[৪] আহত জেলে হারুন মাঝির পিতা মো. ইদ্রিস মাঝি জানান, তারা ট্রলারে দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডারের রান্নার কাজ করে। হঠাৎ প্রথমে সিলিন্ডারের পাইপে আগুন ধরে। তাৎক্ষনিক সিলিন্ডারে আগুন ছড়িয়ে পড়লে সিলিন্ডারটি বিস্ফোরন হয়। এসময় ট্রলারে থাকা ওই তিন জেলেরা অগ্নিদগ্ধ হয়।

[৫] উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে মেডিকেল অফিসার মো. মাহ্মুদুর রহমান বলেন, অগ্নিদগ্ধ তিন জেলেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে বর্তমানে দু’জন হাসপাতালে ভর্তি রয়েছে। তাদেরকে চিকিৎসা প্রদান করা হচ্ছে বলে তিনি জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়