শিরোনাম
◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে?

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০৫:১৩ বিকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

উত্তম কুমার: [২] পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি ক্ষেত্রে আধুনিকায়নের লক্ষ্যে কৃষকদের মাঝে ১০টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। এটি দিয়ে ক্ষেতের ধান খুব অল্প সময়ে একই সাথে ধান কাটা ও মাড়াই করা যাবে। বুধবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় এ মেশিন বিতরন করা হয়।

[৩] উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম বাবুলসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৪] উপজেলা কৃষি কর্মকর্তা এমআরএম সাইফুল্লাহ বলেন, উপজেলার ৬ টি ইউনিয়নের ১০ জন কৃষককে এ মেশিন প্রদান করা হয়। প্রতিটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মূল্য ২৫ লাখ টাকা। এসব আধুনিক হারভেস্টারের সাহায্যে ঘন্টায় দেড় একর জমির ধান কাটা এবং একই সাথে মাড়াই কাজ সম্পন্ন করা যাবে। ফলে কৃষকের উৎপাদন খরচ এবং সময় বাচাঁতে সক্ষম এসব প্রযুক্তির ব্যবহারে কৃষিতে বিপ্লব ঘটবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়