শিরোনাম
◈ তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও সুন্দরী নারী দাবি, না হলে সম্পর্ক ছিন্নের হুমকি উগান্ডার সেনাপ্রধানের ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী ◈ ফার্নেস তেলের নতুন দাম নির্ধারণ, লিটারে বেড়েছে ২৪.৫৯ টাকা ◈ ফুয়েল পাস অ্যাপে প্রবেশ বন্ধ, সার্ভার জটিলতায় করা যাচ্ছে না নিবন্ধন, ৫ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০৮:৩৬ সকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নূর হোসেনের আত্মত্যাগ গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করেছিলো: প্রধানমন্ত্রী

ওয়ালি উল্লাহ: [২] শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন,  সর্বস্তরের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলার ফলে স্বৈরাচারী সরকারের পতন আরো ত্বরান্বিত হয়েছিলো। বার্তা ২৪.কম

[৩] শেখ হাসিনা বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ১০ নভেম্বর একটি অবিস্মরণীয় দিন। ১৯৮৭ সালের এই দিন যুবলীগ নেতা নূর হোসেনের রক্তে রঞ্জিত হয়েছিলো ঢাকার রাজপথ। স্বৈরাচার বিরোধী আন্দোলনে নূর হোসেন তাঁর বুকে ও পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ শ্লোগান লিখে ১৯৮৭ সালের এই দিনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৫-দলীয় ঐক্যজোটের মিছিলে যোগ দিয়েছিলেন।

[৪] প্রধানমন্ত্রী বলেন, নূর হোসেন আমার গাড়ীর সাথে সাথে হাঁটছিলো, মিছিলটি যখন জিরো পয়েন্টে পৌঁছে তখন স্বৈরাচার সরকারের নির্দেশে মিছিল লক্ষ্য করে প্রথমে বোমা মারা হয় এবং এর পরই গুলি করা হয়, সে গুলিতে নূর হোসেন ও বাবুল নিহত হয়। এছাড়াও যুবলীগের আরেক নেতা নূরুল হুদা ও কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো শহীদ হন। তাঁদের এ মহান আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করেছিলো। সর্বস্তরের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল। এতে স্বৈরাচারী সরকারের পতন আরো ত্বরান্বিত হয়।

[৫] তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলন-সংগ্রামে আরো নাম না জানা অনেকে আত্মাহুতি দিয়েছিলেন। অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর অবশেষে স্বৈরশাসকের পতনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হয়। জনগণ ফিরে পায় ভোট ও ভাতের অধিকার।

[৬] প্রধানমন্ত্রী তাঁর বাণীতে নূর হোসেনসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়