শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০২:১৯ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকতার বানু আল্পনা: সুস্থ বিনোদন খুব জরুরি

আকতার বানু আল্পনা
একজন ক্রোধান্ধ মানুষ বা লালসায় উন্মত্ত মানুষ যেকোনো ভয়াবহ কাজ করে ফেলতে পারে। কিন্তু আনন্দিত বা হাসিতে উদ্বেলিত কোনো মানুষ সহজে কোনো অন্যায় বা খারাপ কাজ করতে পারে না। কারণ বিনোদন মানুষকে হিংসা, ক্রোধ, আক্রমণাত্মক ভাবনা ও কাজ, অমানবিক আচরণ ইত্যাদি থেকে দূরে রাখে। মানুষের মনকে সতেজ রাখে, আনন্দে রাখে। এজন্যই মানুষের জীবনে সুস্থ বিনোদন ভীষণ জরুরি। মানুষের মানসিক স্বাস্থ্য রক্ষায় সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই।

আমাদের চারপাশে রোজ যতো ঘটনা ঘটে, তার বেশিরভাগই নেতিবাচক। ফলে আপনি চান বা না চান, রোজ কিছু ঘটনা আপনাকে বিমর্ষ করবেই। আমাদের মনের এই বিমর্ষ ভাব কাটানো বা আনন্দ উপভোগের অনেক মাধ্যমের মধ্যে একটি হলো আনন্দদায়ক কিছু পড়া। সোশ্যাল মিডিয়ার যুগে এখন রোজ অনেকেই অনেক কিছু লেখেন। সমস্যা, সমাধান, সমালোচনা, গল্প, কবিতা ইত্যাদি। কিন্তু এতো এতো লেখার ভিড়ে রম্য লেখার বড়ই আকাল। আমরা সবাই সিরিয়াস বিষয় নিয়ে লিখতে পছন্দ করি। কিন্তু নিজেকে বা অন্যকে একটু নির্মল আনন্দ দেওয়ার জন্য খুব বেশি কিছু লিখি না। অবশ্য রম্য লেখা সহজও না। সবাই লিখতে পারেনও না। তবে আমি মনে করি, যাঁরা পারেন তাঁদের উচিত, সিরিয়াস লেখার পাশাপাশি মাঝে মাঝে কিছু হালকা লেখাও লেখা। এজন্যই আমি মাঝে মাঝে ফানি কিছু পোস্ট দিই। আজকের পোস্টটাও তাই। কিছু মজার ঘটনা পড়ুন।

[১] বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ফার্নিচার বানাবেন বলে এক ফার্নিচারের দোকানে গেলেন। গিয়ে দেখলেন, আরেক শিক্ষকের জন্য দোকানদার খুব সুন্দর একটা বুকশেলফ বানিয়ে রেখেছে। শিক্ষক অল্পশিক্ষিত সেই দোকানদারকে প্রশ্ন করলেন, ‘বুকশেলফটা কোন ডিপার্টমেন্টের শিক্ষক বানাতে দিয়েছেন?’ দোকানদার বললো, ‘ফাঁকফোকর ডিপার্টমেন্টের।’ মানে ফোকলোর ডিপার্টমেন্টের। [২] এক লোক কিছু টাকা রাখতে ব্যাংকে গেছেন। ব্যাংকের অফিসার টাকা দেখে বললো, ‘স্যার, আপনার টাকাগুলো জাল। এগুলো ব্যাংকে রাখা যাবে না।’ অফিসারের কথা শুনে বিরক্ত হয়ে লোকটা বললেন, ‘জাল হোক মাল হোক। আমার টাকা আমি আমার একাউন্টে রাখবো। তাতে তোমার সমস্যা কী?’

[৩] মেয়ে ফোন করে মাকে বললো, ‘মা, তরকারিতে লবণ বেশি দিয়েছি বলে তোমার জামাই আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। তাই আমি আর এখানে থাকবো না। আমি আজই তোমার কাছে চলে আসছি।’ শুনে মা বললেন, ‘একদম আসবি না। যে দোষ করেছে, শাস্তি তার পাওয়া উচিত। তাই আমিই তোর বাসায় আসছি ছ’মাসের জন্য!’ [৪] হ্যাপি হ্যালোউইন উৎসব শেষে এক বন্ধু আরেক বন্ধুকে বললো, ‘জানিস দোস্ত, আজ টমকে (কুচকুচে কালো ইয়া মোটা লম্বা এক নিগ্রো ছেলে) দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। সে এমন ভয়ঙ্কর ভ‚তের মেকাপ করেছিলো যে...’। অপর বন্ধু বললো, ‘তার মেকাপ করে ভ‚ত সাজার দরকার কী? অন্ধকারে আচমকা সামনে এলেই তো যথেষ্ট!’ হাসুন। হাসলে হার্ট ভালো থাকে। তাই হার্টকে ভালো রাখার জন্য হলেও একটু হাসুন। আপনি নিজে হাসলে দেখবেন, আপনার হার্টের বাসিন্দারাও হাসছে। Akter Banu Alpona-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়