শিরোনাম
◈ লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করলো ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা ◈ নির্বাচনের ভোট গণনা চলছে: ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৬২ আসনে, তৃণমূল ১১৫ ◈ রাজধানীতে নতুন আতঙ্ক ছিনতাই ◈ ললিত মোদির দখলে ক্রিকেটের রত্নভাণ্ডার! ◈ হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর ঘোষণা ট্রাম্পের ◈ মাতারবাড়ী পোর্ট এক্সেস রোড: টেকসই অবকাঠামো ও পরিবেশবান্ধব নির্মাণে নতুন দিগন্ত ◈ চাহিদা থাকলেও ইউরোপ-আমেরিকায় বন্ধের পথে বাংলাদেশের মসলা রপ্তানি ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: অর্থনৈতিক সুযোগ না ভবিষ্যতের ঝুঁকি? ◈ আজই ফয়সালা: পশ্চিমবঙ্গে কে বসবে ক্ষমতায়?

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০১:৪৮ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অমি রহমান পিয়াল: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুর আগ পর্যন্ত বেতন নেননি এই দেশ থেকে

অমি রহমান পিয়াল: জীবনের বেশিরভাগ সময়তো জেলে জেলেই কাটিয়েছেন। সংসার, ছেলেমেয়েদের পড়াশোনার খরচ কীভাবে যে সামাল দিতেন বেগম ফজিলাতুন নেছা মুজিবই জানেন। কিছুদিন আগে বাবু ভাইয়ের কিছু স্মৃতি শেয়ার করেছিলাম শেখ কামালকে নিয়ে যেখানে তিনি তার সাধারণ পোশাকের কারণ হিসেবে বলেছিলেন, ‘আমি সবচেয়ে গরিব দেশের প্রধানমন্ত্রীর ছেলে।’ দেশের মানুষ খেতে পায় না আর মুজিবের ছেলেরা সোনার মুকুট পরে বিয়ে করে জাতীয় একটা নোংরা অপপ্রচার প্রচলিত আছে। ধনী ভক্তদের উপহার হিসেবে পাওয়া সেই মুকুট পরাটাই বুঝি কাল হয়েছিলো শেখ কামাল ও শেখ জামালের স্ত্রীদের।

অথচ তাকে হত্যার পর ব্যাংক ব্যালেন্স পাওয়া গেছে মাত্র লাখখানেক টাকা। বাড়ির আনাচে-কানাচে খোঁড়াখুঁড়ি করেও মেলেনি কোনো গুপ্তধন, বিদেশের কোনো ব্যাংকে পাওয়া যায়নি কোটি টাকার একাউন্ট। গরিব দেশের এই প্রধানমন্ত্রীর বেতন ছিলো মাত্র দুই হাজার টাকা। তাও পাঁচশো টাকা কমিয়ে দেওয়া হয়েছিলো ১৯৭৩ সালে। জাতীয় সংসদে তার সুযোগ সুবিধা ও পারিশ্রমিকের এই অবস্থাকে আন্তর্জাতিক মান বিচারে অত্যন্ত কম বলে আক্ষেপ করেছিলেন সাংসদরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুর আগ পর্যন্ত বেতন নেননি এই দেশ থেকে। Omi Rahman Pial-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়