শিরোনাম
◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০৯:১০ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০৯:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুবলার চরে রাসমেলা স্থায়ীভাবে বন্ধের নির্দেশ: সরকার

সঞ্চয় বিশ্বাস: [২] সুন্দরবনের দুবলার চরে রাসমেলা স্থায়ীভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। জীববৈচিত্র্য সংরক্ষণে এ বছর থেকে এ মেলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সনাতন ধর্মাবলম্বীদের পূজা ও পুণ্যস্নান চালু থাকবে। ঢাকা পোস্ট

[৩] ১০ জেলা প্রশাসককে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ধর্মীয় স্পর্শকাতর বিষয় বিধায় রাস পূর্ণিমা উপলক্ষে শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের পুজা ও পূণ্যস্নান চালু রাখা, সুন্দরবনের জীববৈচিত্র সংরক্ষণের স্বার্থে রাসমেলা ২০২১ সাল থেকে স্থায়ীভাবে বন্ধ করা এবং উক্ত সময়ে পূণ্যার্থী বা তীর্থযাত্রী সনাতন ধর্মাবলম্বী ব্যতীত অন্যান্যদের সুন্দরবনে প্রবেশের অনুমতি বন্ধ রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।

[৪] এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে অবহিত করার জন্য মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

[৫] মেলা উপলক্ষে হাজারো মানুষ সেখানে যাওয়ায় একদিকে যেমন বন্যপ্রাণীর ক্ষতি হয়, অন্যদিকে ওই স্থানে মানুষের ফেলে দেওয়া আবর্জনায় ক্ষতি হয় বনের। এতে জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ে। এ কারণে বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে রাসমেলা বন্ধের নির্দেশ দিল সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়