শিরোনাম
◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ডিসেম্বরেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার-সুন্দরবন-কুয়াকাটা হবে আন্তর্জাতিক গন্তব্য ◈ রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০৮:৩৫ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন কোচ বললেন, ড্রয়ে চলবে না বার্সেলোনা, সব ম্যাচ জিততে হবে

স্পোর্টস ডেস্ক: [২] জাভি এরনান্দেস ছিলেন খেলোয়াড়ি জীবনে বার্সেলোনার ইতিহাসে স্বর্ণালী এক সময়ের সাক্ষী। এবার তিনি ফিরেছেন নতুন ভূমিকায়। এমন এক সময়ে কোচের দায়িত্ব নিয়েছেন, যখন ক্লাবটিকে পার করতে হচ্ছে কঠিন সময়। প্রত্যাবর্তনের ক্ষণে বার্সেলোনার এই গ্রেট আশ্বাস দিলেন ক্লাবের সুদিন ফিরিয়ে আনার। নতুন কোচের মতে, প্রতিটি ম্যাচ জয়ের মানসিকতা নিয়েই খেলতে হবে তাদের। - বিডিনিউজ

[৩] মার্কা জানায়, গত শনিবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে ২০২৪ সাল পর্যন্ত জাভিকে নতুন কোচ হিসেবে ঘোষণা করে বার্সেলোনা। এর আগে গত শুক্রবার আল সাদ শুক্রবার টুইট করে জানায়, বার্সেলোনা রিলিজ ক্লজের অর্থ পরিশোধ করতে রাজি হওয়ায় তারা জাভিকে ছেড়ে দিতে প্রস্তুত।

[৪] সোমবার (৮ নভেম্বর) ক্যাম্প ন্যুয়ে জাভিকে হাজার হাজার ভক্তদের উপস্থিতিতে কাতালান ক্লাবটির নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরিবারের সদস্যদের উপস্থিতিতে সেখানেই চুক্তিপত্রে সাক্ষর করেন স্পেনের এই বিশ্বকাপ জয়ী তারকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়