শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ০৫:৪৮ বিকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় ডোবা ও জমিতে যুবকের দেহের দুইটি অংশ উদ্ধার, মেলেনি হাত মাথা

শাহাজাদা এমরান: [২] কুমিল্লা সদর উপজেলায় ডোবা ও জমি থেকে কাজী সামিউল ইসলাম (২১) নামে এক যবুকের অর্ধগলিত মরদেহের দুইটি অংশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির হাত ও মাথা এখনো খুঁজে পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের শিকার যুবক একই উপজেলার সৈয়দপুর শরৎনগর কাজি বাড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে। সে পেশায় পিকআপ ভ্যান চালক।

[৩] কালিরবাজার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফা জানান, সোমবার সকাল ৯ টায় কালিরবাজার মনশাসন এলাকায় স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় নিশ্চিত করেছে।

[৪] নিহতের স্বজনরা জানান, ১১ দিন আগে সামিউল বন্ধুর বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়েছিল। তারপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।

[৫] কুমিল্লার কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনওয়ারুল আজিম জানান, ঘটনাস্থল পারদর্শন করেছি। শরীরের বিভিন্ন অংশ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। মরদেহের কয়েকটি অংশ উদ্ধার করলেও এখনো মাথার সন্ধান পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়