শিরোনাম
◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজ ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ১২:৪৯ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়েস্ট হ্যাম থামিয়ে দিলো লিভারপুলের অজেয় পথচলা

স্পোর্টস ডেস্ক : [২] রেকর্ড টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার আত্মবিশ্বাসে শুরুতেই চিড় ধরাল আলিসনের আত্মঘাতী গোল। মাঝে স্বস্তি ফিরলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সামনে প্রতিরোধ গড়তে পারল না লিভারপুল। মোহামেদ সালাহ, সাদিও মানে, দিয়োগো জটাদের বিবর্ণ ও ধারহীন পারফরম্যান্সে ভুলে যাওয়া হারের তেতো স্বাদ পেল ‘অলরেড’ খ্যাত দলটি।

[৩] ওয়েস্ট হ্যামের লন্ডন স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ৩-২ গোলে হেরেছে লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচের অজেয় যাত্রা থামার সঙ্গে চলতি লিগে প্রথম হারের তেতো স্বাদও পেল ইয়ুর্গেন ক্লপের দল। তারা এর আগে সবশেষ হেরেছিল গত এপ্রিলে; চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে ৩-১ গোলে। - বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়