শিরোনাম
◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২১, ১১:৪১ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি টোয়েন্টি বিশ্বকাপ: স্কটল্যান্ডকে হারিয়ে অপরাজিত থেকেই সেমিফাইনালে পাকিস্তান

রাহুল রাজ: [২] চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। স্কটল্যান্ডের বিরুদ্ধে ৭৩ রানে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে খেলবে বাবর আজমের দল। রোববার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান।
[৩] বাবর আজমের ৬৬ ও শোয়েব মালিকের ৫৪ রানে স্কটল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে পাক-শিবির। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে মাত্র ১৮ বলে পঞ্চাশ পূরণ করেন শোয়েব। গার্ভিস তুলে নেন ২ উইকেট।
[৪] ১৯০ রানের জবাবে ব্যাট করতে নেমে পাক বোলারদের অভিজ্ঞতার কাছে রিচি ব্যারিংটনের অপরাজিত ৫৪ রান ছাড়া আর কেউ তেমন সুবিধা করতে পারেনি। ফলে ৬ উইকেট হারিয়ে ১১৭ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস। সাদাব খান নেন ২ উইকেট।

সম্পাদনা: আখিরুজ্জামান সোহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়