শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২১, ১১:১৩ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ১১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অন্যায়কে প্রশ্রয় দিয়ে বিএনপি দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করেছে: প্রধানমন্ত্রী

মাছুম বিল্লাহ, লন্ডন থেকে: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির কাজ ধংস করা। সে কারণে তারা আজ আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।

[৩] রোববার (০৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে কুইন এলিজাবেথ সেন্টারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

[৪] তিনি বলেন, যে দলের নেতা সাজাপ্রাপ্ত আসামী, সে দলের অস্তিত্ব থাকে কীভাবে।

[৫] প্রধানমন্ত্রী বলেন, জনগণের সম্পদ লুট করে বিএনপি, আর আওয়ামী লীগ জনগণের পাশে থাকে।

[৬] করোনার টিকা প্রসঙ্গে সরকর প্রধান বলেন, ২৫ কোটি টিকা কেনার ব্যবস্থা করেছি। কোনো মানুষ টিকার আওতা থেকে বাদ যাবে না।

[৭] লন্ডন প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী আরও বলেন, রপ্তানি সহজলভ্য করতে কার্গো ভিলেজ তৈরি করে দেয়া হবে।

[৮] তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে লন্ডন প্রবাসীদের বিশেষ সুবিধা দেয়া হবে। ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ প্রণোদনা অব্যাহত থাকবে। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়