শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২১, ০৮:০৯ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে শিশু ধর্ষণের চেষ্টায় গ্রেপ্তার ১

মাসুদা ইয়াসমিন: [২] ঢাকার সাভারে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মিনু শিকদার (৪০) নামের এক দিনমুজুরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

[৩] গ্রেফতার- মিনু শিকদার সাভারের বিরুলিয়া ইউনিয়নের আইঠোর এলাকার আজগর শিকদারের ছেলে। তিনি পেশায় একজন দিনমুজুর।

[৪] ভুক্তভোগী শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শিশুটির মা একজন প্রবাসী। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। শনিবার সন্ধ্যায় তার মেয়েকে বাসায় রেখে তার মা দোকানে চিনি কিনতে যায়। এসময় ফাঁকা বাড়িতে শিশুটিকে একা পেয়ে মিনু শিকদার তাকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে (মিনু শিকদার) ওই বাড়ির একটি কক্ষে আটকে রাখে। পরে বিষয়টি অবগত করতে জাতীয় জরুরী নম্বরে যোগাযোগ করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে আটক করেন।

[৫] বিরুলিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ আব্দুল কুদ্দুস বলেন, জাতীয় জরুরী নম্বরে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে অভিযুক্ত মিনু শিকদারকে আটক করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

[৬] সাভার মডেল থানার পরিদর্শক মোমেনুল ইসলাম বলেন, ধর্ষণের চেষ্টার ঘটনায় ভুক্তভোগীর মা সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন এবং গ্রেফতার মিনু শিকদারকে রবিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়