শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২১, ০৬:৫৭ বিকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোহেল রানা: [২] চুয়াডাঙ্গায় তন্ময় তপু (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে নৃশংসভাবে এলোপাতাড়ি কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুরে শহরের গুলশানপাড়ায় এ ঘটনা ঘটে।

[৩] নিহত স্কুলছাত্র তন্ময় তপু চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কোলনীপাড়ার আব্দুল মজিদের ছেলে। নিহত তন্ময় তপু স্থানীয় আল-হেলাল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র একইসাথে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলো সে।

[৪] জানা যায়, দুপুর ১২টার দিকে স্কুলছাত্র তন্ময় তপুকে ক বা কারা নৃশংসভাবে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে শহরের গুলশানপাড়ায় অবস্থিত আল-হেলাল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] একজন প্রত্যক্ষদর্শী জানান, ‘আল-হেলাল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে পড়ে থাকা রক্তাক্ত একজনকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিই। তবে কে বা কারা তাকে মেরেছে বা ফেলে গেছে, তা আমরা দেখনি।’

[৬] এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ‘আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। অপরাধীদের আটকের জোর অভিযান অব্যাহত রয়েছে।’

[৭] তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কাউক আটক করতে পারেনি পুলিশ। তবে কী কারণে ওই স্কুলছাত্রকে হত্যা করা হলো সে বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়