শিরোনাম
◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ০৬:০৯ বিকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২১, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০৯ বছর পর বন্ধ হলো আলিপুর কারাগার

রাশিদুল ইসলাম : [২] এই কারাগারে বন্দী ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস, পণ্ডিত জওহারলাল নেহেরু, কবি কাজী নজরুল ইসলাম। কলকাতার ঐতিহ্যবাহী আলিপুর কেন্দ্রীয় কারাগার আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেখানে থাকা কারাবন্দীদের নেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারইপুরে নবনির্মিত কেন্দ্রীয় কারাগারে। পিটিআই

[৩] গত মঙ্গলবার আলিপুর কারাগারের ১১৮ বন্দীকে বারইপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। তাদের ৭৪ জন সাজাপ্রাপ্ত। এ ছাড়া ৩৪ বন্দীকে স্থানান্তর করা হয় কলকাতার প্রেসিডেন্সি কারাগারে।

[৪] ব্রিটিশ ভারতের স্বাধীনতাসংগ্রামীদের বন্দী রাখার জন্য মূলত এই কারাগার নির্মাণ করা হয়। এ কারাগারে চারু মজুমদার, চিত্তরঞ্জন দাস, অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, শরৎচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, কে কামরাজ, প্রফুল্ল সেন, জ্যোতি বসু ছাড়াও বহু স্বাধীনতাসংগ্রামী ও রাজনৈতিক নেতা বন্দী ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়