শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ১১:১৯ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২১, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বিশ্বব্যাপী খাদ্যদ্রব্যের মূল্য গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ, বললো জাতিসংঘ

লিহান লিমা: [২] জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা এর সূচকে ২০২১ সালে অক্টোবরে টানা তৃতীয় মাসের মতো বেড়েছে খাদ্যমূল্য। এই মাসে সেপ্টেম্বরের চেয়ে খাদ্যমূল্য ৩ শতাংশ বেড়ে জুলাই ২০১১ সালের পর বিগত ১০ বছরের ইতিহাসে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বিবিসি, ইউএননিউজ, আল জাজিরা

[৩]অক্টোবরে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পাওয়ার পর উদ্ভিজ্জ তেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ইউএনএফএও বলেছে, খাদ্যশস্যের দাম গত এক বছরের তুলনায় ২২ শতাংশ বেড়েছে। কানাডা, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মতো প্রধান প্রধান রপ্তানিকারক দেশগুলোর উৎপাদন ব্যহত হওয়ায় গত ১২ মাসে গমের দাম প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় দুগ্ধজাত দ্রব্যের দাম প্রায় ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

[৪]তবে অক্টোবরে বিশ্বব্যাপী চিনির দাম ১.৮ শতাংশ হ্রাস পেয়েছে। চীন থেকে মাংস ক্রয় হ্রাস এবং ব্রাজিল থেকে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় গরুর মাংসের দামও কমেছে।

[৫] জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, কারখানা বন্ধ, ফসল উৎপাদন ব্যাহত, শ্রম সংকট, সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়া এবং রাজনৈতিক উত্তেজনা খাদ্যপণ্যের দাম বাড়িয়ে দিয়োছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়