শিরোনাম
◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০১:৩৯ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইগ্রে বাহিনীর বিরুদ্ধে তুরস্কের ড্রোন ব্যবহার করছে ইথিওপিয়া!

অনলাইন ডেস্ক: বিদ্রোহী টাইগ্রে বাহিনীর বিরুদ্ধে ইথিওপিয়া তুরস্কের বায়রাক্তার ড্রোন ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এতে বলা হয়, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ গত আগস্টে তুরস্কে ভ্রমণ করেন। সেখানে তিনি প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে এক সামরিক সহায়তা চুক্তি করেন। এই চুক্তির বিস্তারিত প্রকাশ না করলেও কর্মকর্তারা বলছেন, ইথিওপিয়া তুরস্কের কাছে তাদের বায়রাক্তার টিবি২ ড্রোন পাওয়ার অনুরোধ জানিয়েছে।

তুরস্কের এই ড্রোনকে বর্তমান বিশ্বের সবথেকে কার্যকর ড্রোন বা অস্ত্র হিসেবে মনে করা হয়।

টাফটস ইউনিভার্সিটির ওয়ার্ল্ড পিস ফাউন্ডেশনের পরিচালক অ্যালেক্স ওয়াল বলেন, টাইগ্রের বিদ্রোহী বাহিনী ও ইথিওপিয়া সেনাদের মধ্যে যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। ইতোমধ্যে ইথিওপিয়ার ১ লাখের বেশি সৈন্য মারা গেছে। এর মধ্যে আবি আহমেদ তুরস্কের কাছে ড্রোন চেয়েছেন।

আফ্রিকা, এশিয়া ছাড়াও ইউরোপের অংশবিশেষে তুরস্কের টিবি২ ড্রোনের ব্যাপক চাহিদা দেখা দিয়েছে। গত বছর দূরবর্তী পাইলট নিয়ন্ত্রিত এই ড্রোন ব্যবহার করেই আজারবাইজান আর্মেনিয়ার বিরুদ্ধে জয় পায়।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইথিওপিয়া ইতোমধ্যে ইরান ও চীনের ড্রোন মোতায়েন করেছে। কিন্তু এগুলো সামরিক পরিভাষায় তুরস্কের ড্রোনের মতো কার্যকর বিবেচিত হয়নি। এজন্য তারা তুরস্কের ড্রোন চাচ্ছে।

তুরস্ক ইথিওপিয়ার কাছে ড্রোন বিক্রির বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও টাইগ্রে বাহিনীর বিরুদ্ধে এই ড্রোন ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। তুরস্ক নির্মিত লেজার গাইডেড বোমা পেয়েছে টাইগ্রে বাহিনী। এই বোমা কোথা থেকে ফায়ার করা হয়েছে সেটা না জানতে পারলেও পশ্চিমা বিষেশজ্ঞরা বলেছেন, বোমার যে অংশ পাওয়া গেছে সেটা টিবি২ ড্রোনে ব্যবহার করা হয়।

তুরস্ক নিজে এই ড্রোন দেশের কুর্দি বাহিনী ছাড়াও সিরিয়া, ইরাক ও লিবিয়ায় ব্যবহার করেছে।

এদিকে ইথিওপিয়ায় গত সোমবার জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির মন্ত্রিসভা ঘোষণা দেওয়ার পরই তা কার্যকর হয়েছে। আদ্দিস আবাবা কর্তৃপক্ষ নগরের বাসিন্দাদের রাজধানী রক্ষায় প্রস্তুত থাকার কথা বলেছে। উত্তরে টাইগ্রে অঞ্চলের সরকারবিরোধী যোদ্ধারা রাজধানী অভিমুখে যাওয়ার হুমকি দেওয়ার পরই সরকার এ পদক্ষেপ নিয়েছে। - যুগান্তর

  • সর্বশেষ