শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০৫:৩০ বিকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ০৬:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিতু হত্যার মামলার পুনঃতদন্তের নির্দেশ

এম আর আমিন: [২] চট্টগ্রামে মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনায় নিজে বাদী হয়ে করা মামলায় পিবিআইয়ের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন খারিজ করে মামলাটি পুনঃতদন্তের জন্য আদেশ দিয়েছেন আদালত।

[৩] চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মেহনাজ রহমান। বুধবার (৩ নভেম্বর) দুপুরে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাবুল আকতারের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি বলেন, ‘মিতু হত্যাকাণ্ডে দায়ের হওয়া প্রথম মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন তদন্ত কর্মকর্তা।

[৪] ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৪ অক্টোবর আমরা নারাজির আবেদন করি। ২৭ অক্টোবর মামলার বাদী ও সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আকতারের উপস্থিতিতে আবেদনটির শুনানি হয়। এ বিষয়ে বুধবার আদেশের নির্ধারিত দিনে আদালত আমাদের নারাজি আবেদন খারিজ করেছেন। তবে একইসঙ্গে পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে মামলাটি অধিকতর তদন্তের আদেশ দিয়েছেন আদালত। ফলে বাবুল আকতারের মামলাটি চলবে।

[৫] আলোচিত মিতু হত্যার পর প্রথম মামলাটি করেন তার স্বামী বাবুল আকতার। পরে তদন্তে বাবুলেরই সম্পৃক্ততা পাওয়ার কথা জানিয়ে তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা চলতি বছরের ১২ মে তিনি বাবুলের মামলাটিতে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন।

[৬] ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় মিতুকে। পরে নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন বাবুল আক্তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়