শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ০৩:৫৫ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ০৩:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুনিয়া হত্যা: বসুন্ধরার এমডি আনভীরের বিরুদ্ধে প্রতিবেদন ২১ নভেম্বর

খালিদ আহমেদ: [২] মঙ্গলবার (০২ নভেম্বর) মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিলো। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা এদিন প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াছমিন আরা নতুন এ তারিখ ঠিক করেন।

[৩] মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ২ দিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছেন। গত ৬ সেপ্টেম্বর মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ আটজনকে আসামি করে ঢাকার ৮ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলা করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল গুলশান থানার ওসিকে অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করে পিবিআইকে তদন্ত ভার দেওয়ার নির্দেশ দেন।

[৪] মামলার অপর আসামিরা হলেন-আনভীরের বাবা আহাম্মদ আকবর সোবহান, মা আফরোজা, স্ত্রী সাবরিনা, আনভীরের গার্লফ্রেন্ড সাইফা রহমান মিম, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মুনিয়ার বাড়িওয়ালা ইব্রাহিম আহমেদ রিপন ও রিপনের স্ত্রী শারমিন।

[৫] মামলার অভিযোগে বলা হয়, মোসারাত জাহান (২১) মিরপুর ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ঘটনাচক্রে ভিকটিমের ওপর আসামি সায়েম সোবহান আনভীরের (৪২) চোখ পড়ে। সে ভিকটিমের রুপ লাবণ্যে মোহিত হয়ে এবং একপর্যায়ে বিয়ের প্রলোভন দিয়ে ভিকটিম মুনিয়াকে তার কলেজের হোস্টেল থেকে ২০১৯ সালের জুন মানে রাজধানীর বনানীতে ৬৫ হাজার টাকা ভাড়ায় একটি ফ্ল্যাট বাসায় নিয়ে আসে এবং ৭/৮ মাস তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে আসছিল।

[৬] গত ১ মার্চ পুনরায় বিয়ের প্রলোভন দিয়ে মুনিয়াকে কুমিল্লা থেকে গুলশানে মাসিক এক লাখ ৩০ হাজার টাকার ভাড়া বাসায় নিয়ে আসে আনভীর। বাসায় একা রেখে তাকে ভয়ভীতি প্রদর্শন ও বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করে। এতে মুনিয়া ২/৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ পর্যায়ে মুনিয়া আনভীরকে বিয়ের জন্য চাপ দেয়। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। এরপর গত ২৬ এপ্রিল দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মুনিয়াকে হত্যা করা হয়। পরে ওড়না পেঁচিয়ে শোয়ার ঘরের সিলিংয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা সাজানোর চেষ্টা করা হয়।

[৭] এর আগে মুনিয়াকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে আনভীরকে আসামি করে গুলশান থানায় মামলা করেন নুসরাত জাহান। গত ১৯ জুলাই বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত ট্রতিবেদন দাখিল করে পুলিশ। গত ১৭ আগস্ট পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি দাখিল করলেও গত ১৮ আগস্ট ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী নারাজির আবেদন নাকচ করে আসামি আনভীরকে অব্যাহতির আদেশ দেন।

  • সর্বশেষ