শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ১০:২১ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উদ্ভট সাজে শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক: মায়াবী হাসির নায়িকা শিল্পা শেঠি। এবার ভক্তদের জন্য হাজির হলেন ভিন্ন সাজে। সম্প্রতি উদ্ভট সাজে চমকে দিলেন শিল্পা শেঠি। মুখ ভর্তি কালি মেখে উদ্ভট সাজে সেজেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি! সামাজিক মাধ্যমে তার ছবি ভিডিও দেখে চেনা কষ্টকর।বাংলানিউজ২৪

সাদা পোশাকে রক্তের ছোপ, মুখে ও শরীরে কাটা দাগ, চুল খোলা, হাতের বড় নখ- সব মিলিয়ে ভূতুড়ে সাজে ‘ভয়’ দেখিয়েছেন শিল্পা।

হ্যালোউইন উৎসব উপলক্ষে নানা ধরনের উদ্ভট সাজগোজের রেওয়াজ ঢুকেছে ভারতীয়দের মধ্যে। বাদ নেই বলিউড তারকারাও। তাদের মধ্যে রয়েছেন খুশি কাপুর, সোহা আলী খান ও কুণাল খেমুরা। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছেন শিল্পা শেঠি। কারণ তিনি ‘পেত্নী’র সাজে সেজে হয়েছেন নতুন বউ!

ভিডিও পোস্ট করে শিল্পা শুভেচ্ছা জানিয়েছেন, ‘হ্যারি হ্যালোউইন...’।

এক আপাদমস্তক ফিটনেস ফ্রিক অভিনেত্রী শিল্পা শেঠি। প্রতিনিয়ত তার যোগাভ্যাসের ভিডিও পোস্ট করেন সামাজিক মাধ্যমে। জিমেও সময় কাটান বেশ কিছুটা। কিছুদিন আগে পর্যন্ত সুপার ডান্সার চ্যাপ্টার ৪-এ বিচারকের আসনে ছিলেন শিল্পা। ফাইনাল এপিসোডে ‘নদীয়ো পার’ গানে নেচেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়