শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০৯:২৫ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০৯:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাইসেন্সের প্রাপ্তি স্বীকার রসিদ থাকলে মামলা দেওয়া যাবে না: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: [২] সোমবার দুপুরে রাজধানীর মিরপুরে বিআরটিএ কার্যালয়ে নিজের লাইসেন্সের কাজে বায়োমেট্রিক দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহা. শফিকুল ইসলাম এ কথা বলেন।

[৩] তিনি বলেন, লাইসেন্সের জন্য প্রাপ্তি স্বীকার রসিদের ভিত্তিতে কোনও ট্রাফিক সার্জেন্ট মামলা দিতে পারবে না। এ সংক্রান্ত ডিএমপির নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও কোনও ট্রাফিক সদস্য কাউকে জরিমানা কিংবা মামলা করলে তথ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

[৪] এটা লাইসেন্স কর্তৃপক্ষের জটিলতা, চালকের দায় নয় উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, সুতরাং চালককে ছাড় দেওয়া হচ্ছে। আর এই সুযোগে কেউ যদি তাকে জরিমানা করে থাকলে সেটা অন্যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়