শিরোনাম
◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০৯:১০ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০৯:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উন্মুক্ত মাটির কুস্তি প্রতিযোগিতা

রাহুল রাজ: [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় পল্টন আউটার স্টেডিয়ামে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ২দিন ব্যাপী উন্মুক্ত মাটির কুস্তি প্রতিযোগিতা।

[৩] সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন এর জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস এন্ড স্পোর্টস, মার্কেটিং) এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।

[৪] ২য় বারের মত আয়োজিত এবারের এ প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় বিভাগে ১০টি করে মোট ২০টি ওজন শ্রেণীর খেলা অনুষ্ঠিত হবে।পুরুষ বিভাগের ওজন শ্রেণী গুলো হলো - ৫৭, ৬১, ৬৫, ৭০, ৭৪, ৭৯, ৮৬, ৯২, ৯৭, ও ১২৫ কেজি। আর মহিলা বিভাগের ওজন শ্রেণী গুলো হলো- ৫০, ৫৩, ৫৫, ৫৭, ৫৯,৬২, ৬৫, ৬৮, ৭২ ও ৭৬ কেজি।

[৫] প্রতিযোগিতা উপলক্ষে সোমবার বিকেলে ফেডারেশনের অফিস কক্ষে অংশ নেয়া খেলোয়াড়দের দৈহিক ওজন গ্রহন করা হয়। এবারের এ মাটির কুস্তি প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, আনসার, পুলিশ, বিজিবি, বিভিন্ন জেলা ও সংস্থা থেকে সর্বমোট ১৫০জন কুস্তিগীর অংশ গ্রহন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়