শিরোনাম
◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০৬:০৭ বিকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুড়ীতে বিদ্রোহী ৪ প্রার্থীকে আ’লীগ থেকে বহিষ্কার

স্বপন দেব: [২] মৌলভীবাজারের জুড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় ৪ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।

[৩] তারা হলেন, জুড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পশ্চিম জুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনফর আলী, আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ওবায়দুল ইসলাম রুয়েল ও সালেহ উদ্দিন আহমদ, গোয়ালবাড়ী ইউনিয়নের যুবলীগ নেতা সবুজ আহমদ। এদের মধ্যে সালেহ উদ্দিন আহমদ বিগত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

[৪] জুড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন এবং সাধারণ সম্পাদক মাসুক আহমদ স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেয়া হয়।

[৫] অন্যদিকে উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু ও সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের সাক্ষরিত অপর প্যাডে অন্য বহিষ্কারাদেশ দেওয়া হয়।

[৬] পূর্ব জুড়ি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল কাদিরের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ ও ফ্রান্স প্রবাসী আওয়ামী লীগ নেতা ওবায়দুল ইসলাম রুয়েল। পশ্চিম জুড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ্রীকান্ত দাসের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন মো. আনফর আলী।

[৭] অপরদিকে গোয়াল বাড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাব উদ্দিন আহমদ লেমনের বিরুদ্ধে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় ওয়ার্ড যুবলীগের সভাপতি সবুজ আহমদকে বহিষ্কার করেছে উপজেলা যুবলীগ।
উল্লেখ্য আগামী ১১ নভেম্বর জুড়ি উপজেলার ৫ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ