শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০৫:১০ বিকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০৫:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘সাত রঙ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’ এ অপরাজিতার ‘রিভোল্ট’ এর ১৪ তম পুরস্কার অর্জন

আমিরুল ইসলাম: [২] ‘সাত রঙ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’- এ শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার অর্জন করেছে অপরাজিতা সংগীতার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিভোল্ট(দ্রোহ)’। এর আগে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মিলিয়ে ‘রিভোল্ট’ অর্জন করেছে ১৩ টি পুরষ্কার।

[৩] চলচ্চিত্রটি প্রসঙ্গে পরিচালক বলেন, নারী ও তার যাপিত জীবনের বাকস্বাধীনতাহীন বাস্তবতার গল্প ‘রিভোল্ট’। সামাজিক চাপে প্রতিনিয়ত নারী বৃত্তবন্দী হয়ে পরে, তখন বৃত্তটাকে ভেঙে ঘুরে দাঁড়ানোর কোনো বিকল্প থাকে না। নারীর ঘুরে দাঁড়ানোর গল্প নিয়েই নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিভোল্ট’।

[৪] ২৯ অক্টোবর ‘সাত রঙ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’ এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা’র উদ্বোধন করেন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। নীলফামারিতে প্রথমবারের মতো এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছেন সাত রঙ মিডিয়ার প্রতিষ্ঠাতা আলেকজান্ডার অলোক ঢালি।

[৫] ‘সাত রঙ চলচ্চিত্র উৎসব’- এ সারাদেশ থেকে পাওয়া ১১৩ টা চলচ্চিত্র থেকে জুরিগণ প্রথমে প্রতিযোগিতার জন্য বাছাই করেন ৭টি চলচ্চিত্র। ‘সাত রঙ চলচ্চিত্র উৎসব’ এর প্রতিযোগিতা বিভাগে প্রতি বছর ৭টি চলচ্চিত্র প্রতিযোগিতা করবে।

[৬] ৩০ অক্টোবর উৎসবের শেষ দিন সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতার ৭টি চলচ্চিত্র থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের নাম ঘোষণা করা হয়। শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরষ্কার অর্জন করে অপরাজিতা সংগীতার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিভোল্ট-দ্রোহ’ এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের পুরষ্কার অর্জন করে ‘নিবাস’ চলচ্চিত্রের পরিচালক রানা মাসুদ।

  • সর্বশেষ