শিরোনাম
◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ১১:৩৭ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবে এক সপ্তাহে বাংলাদেশীসহ ১৫ হাজার ৮০৬ জন অবৈধ প্রবাসী গ্রেফতার

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] সৌদি আরবে গত এক সপ্তাহে ১৫ হাজার ৮০৬ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবের রেসিডেন্সি আইন, শ্রম আইন, এবং সীমান্ত আইন অমান্য করার অপরাধে এসব প্রবাসীদের গ্রেফতার করা হয়।

[৩] সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত জানা যায় যে, গত ২১ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ১৫ হাজার ৮০৬ জন বাংলাদেশীসহ অবৈধ প্রবাসীদের গ্রেফতার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী ।

[৪] সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী এবং জাওয়াজাত এর সাথে সম্মিলিত প্রচেষ্টা এবং অভিযানে এসকল প্রবাসী গ্রেফতার হয়েছেন।

[৫] গ্রেফতারকৃতদের মধ্যে ৭ হাজার ৬০৯ জন বাংলাদেশীসহ বিভিন্ন দেশের নাগরিকদের রেসিডেন্সি (আকামা)আইন অমান্যের অপরাধে গ্রেফতার করা হয় , ৬ হাজার ৫২৫ জনকে সীমান্ত আইন ভঙ্গের অপরাধে, এবং ১ হাজার ৬৭২ জনকে শ্রম আইন ভঙ্গের অপরাধে গ্রেফতার করা হয়েছে।

[৬] অবৈধ উপায়ে সীমান্ত পার হয়ে সৌদি আরবে প্রবেশের সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে ৪৬৯ জনকে। এদের মাঝে ৫০ শতাংশ ইয়েমেনি, ৪৬ শতাংশ ইথিওপিয়ান, এবং বাকি ৪ শতাংশ বিভিন্ন জাতীয়তার মানুষ। অবৈধ উপায়ে সৌদি আরব ছেড়ে পালানোর সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে ৯০ জন প্রবাসীকে ।

  • সর্বশেষ