শিরোনাম
◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০৩:২৭ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জসিম আহমেদ: মেট্রোরেলের আটটি স্টেশনের নামকরণ করে আমাদের ঋণ দায় কমাতে পারি না?’

জসিম আহমেদ
বিশ্বব্যাংক ঘটা করে বিশ হাজার কোটি টাকার পদ্মা সেতু থেকে সরে দাঁড়িয়ে সব দাতা সংস্থাকে নিয়ে ম্যানিলায় মিটিং করে আকারে ইঙ্গিতে অন্য প্রকল্প থেকেও সরে দাঁড়ানোর আহŸান জানালো। সরে যাওয়া তো দূরের কথা, জাইকা উল্টা বাইশ হাজার কোটি টাকার মেট্রোরেল প্রকল্পে এগিয়ে আসলো, যা পদ্মা সেতু প্রকল্পের চেয়েও দুই হাজার কোটি টাকা বেশি। হলি আর্টিজানে নিহত জাপানি নাগরিকরা সেই মেট্রোরেল প্রকল্পের সহায়ক কর্মকর্তা ছিলেন। পরের দিন সম্ভবত মেট্রোরেল প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধনও ছিলো। অন্যান্য দেশ যখন গুলশান হামলার পর বাংলাদেশে তাদের ব্যবসা ও কার্যক্রম সীমিত করছিলো এবং এ নিয়ে আমরা যখন হতবিহŸল, ঠিক তখন সেই জাপান পেছন থেকে চুপ করে আবার আমাদের কাঁধে হাত রাখলো... ডোন্ট অরি, আমরা আছি।

জাপানে নিহতদের সৎকারে পৌঁছার আগে মনে মনে ভয়ে ছিলেন আমাদের রাষ্ট্রদূত। নিহতদের স্বজনদের আক্রোশে পড়াটা অস্বাভাবিক নয়। না, প্রথম সারির অতিথি হিসেবে বিনম্র আতিথেয়তা পেলেন তিনি। দূতাবাসে একটা ভারি খাম খুলতে গিয়ে আবারও ভয় পাচ্ছিলেন তিনি, বিস্ফোরক কিছু নয়তো? না, গুলশান হামলায় নিহত ও আহত বাংলাদেশিদের সহায়তায় নাম নাজানা এক জাপানি নাগরিকের অনুদান, এক মিলিয়ন ইয়েন। তাই সবকিছু বিবেচনায়, একজন বাংলাদেশি হিসেবে একটি পত্রিকার এই প্রস্তাবে মন থেকে সমর্থন রইলো। ‘অকালে জীবন দেওয়া এই সাতজন ও গুরুতর আহত একজন জাপানির নামে কি আমরা মেট্রোরেলের আটটি স্টেশনের নামকরণ করে তাদের প্রতি আমাদের ঋণ দায় কমাতে পারি না?’ নাম নাজানা যে মানুষটি এই দাবি তুলেছেন, আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত। Josim Ahmed’র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ