শিরোনাম
◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির ◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ০৬:৫৪ বিকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ইউক্যালিপটাস বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি: [২] জেলার শেরপুরে ইউক্যালিপটাস বাগান থেকে পোল্লাত চন্দ্র সরকার (৫৫) নামে এক সনাতন ধর্মাবলম্বী সন্ন্যাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ১টায় উপজেলার নাগরপাড়া গ্রামের মাঠ থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়। নিহত সন্ন্যাসী পোল্লাত চন্দ্র সরকার বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পেংহাজারকি উত্তরপাড়া গ্রামের মৃত কান্ত চন্দ্র সরকারের ছেলে। সে চিরকুমার এবং সন্ন্যাস জীবনযাপন করতো।

[৩] স্থানীয় সুত্রে জানা যায়, স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে একটি ইউক্যালিপটাস বাগানের নিচে সন্ন্যাসী পোল্লাত চন্দ্রের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে লাশটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথার একপাশে সামান্য ক্ষত রয়েছে সেই ক্ষতস্থান থেকে রক্তও বের হয়েছে। তাঁকে খুন করা হয়েছে নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছে এনিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে।

[৪] শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম এ প্রতিবেদক-কে বলেন, নিহত সন্ন্যাসী পোল্লাত চন্দ্র সরকারের মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ