শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ০৫:২৬ বিকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ০৫:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কথা বলতে পারছেন না রওশন এরশাদ, বিদেশ নেওয়ার মতো পরিস্থিতি নেই

শিমুল মাহমুদ: [২] ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন রওশন এরশাদের শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। মাঝেমধ্যে চোখ খুলে তাকালে কথা বলতে পারছেন না।

[৩] রোববার (৩১ অক্টোবর) দুপুরে রওশন এরশাদকে দেখে এসে এমনটি জানিয়েছেন এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ।

[৪] তিনি বলেন, উনাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া পর সেচুরেশন ৯৬ তে আছে। চিকিৎসকরা জানিয়েছে, এই মুহূর্তে উনার শারীরিক যে অবস্থা তাতে বিদেশ নেওয়া সম্ভব নয়। শারীরিক অবস্থার আরেকটু উন্নতি হলে নেওয়া যেতে পারে।

[৫] মামুনুর রশিদ আরো বলেন, তিনি কথা বলতে পারছেন না। বোঝা যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছেন। তবে আমাদের কথা তিনি শুনেছেন। এ সময় উপস্থিত ছিলেন নিউ জাপার কো-চেয়ারম্যান বিদিশা সিদ্দিক, এরশাদপুত্র শাহাতা জারাব এরিক এরশাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়