শিরোনাম
◈ আ‌মে‌রিকার প‌ক্ষে ইরানে পাল্টা হামলা চালালো কাতার, সৌ‌দি আরবও হামলার প্রস্তু‌তি নি‌চ্ছে ◈ ম্যাচ জিতেও বা‌র্সেলোনার বিদায়, ফাইনালে আতলেতিকো মা‌দ্রিদ ◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের শঙ্কা, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ১০:০৭ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বছরে দুইবার সময় পরিবর্তনের নীতি পরিবর্তন হচ্ছে ইইউ দেশগুলোর

মাজহারুল ইসলাম: [২] ১৯৭৬ সাল থেকে প্রতি বছর ইইউ দেশগুলো তাদের ঘড়ির কাঁটা দুইবার পরিবর্তন করছে। অক্টোবরের শেষ শনিবার দিবাগত রাতে, শীতের জন্য এবং মার্চের শেষ শনিবার দিবাগত রাতে গ্রীষ্মের জন্য ঘড়ির কাঁটায় সময় পরিবর্তন করা হয়। সময়টিভি

[৩] তবে ইইউ থেকে ইউকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্তের পর, ২০১৮ সালে এক জনমত সমীক্ষায় দেখা যায়, প্রায় ৮০ শতাংশ ইউরোপিয়ান নাগরিক ঘড়ির কাঁটায় সময় পরিবর্তনের বিপক্ষে।

[৪] এবারই শেষ পরিবর্তন হচ্ছে ইতালিতে। প্রায় ৪৫ বছর ধরে বছরে দুইবার সময় পরিবর্তন করা হলেও আগামীতে একক সময় নীতি গ্রহণ করবে ইইউ দেশগুলো। দিনের আলোকে বেশি সময় ব্যবহারের জন্য, বছরে দুইবার শীতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে এবং গ্রীষ্মে ১ ঘণ্টা সামনে এগিয়ে নেয়া হয়।

[৫] ২০১৯ সালে ইইউ পার্লামেন্টে, ২০২১ সাল থেকে সময় পরিবর্তন হবে কি-না, তার ওপর ভোটাভুটির আয়োজন করে। সময় পরিবর্তন বন্ধ করার পক্ষে ৪১০ এবং বিপক্ষে ১৯২ ভোট পড়ে। সিদ্ধান্ত হয় দুইবার ঘড়ির কাঁটা পরিবর্তন না করার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়