শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ০৩:২৩ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শামীম আহমেদ জিতু: আপনাদের ক্রিকেট খেলা আর পরীমণির আদর্শ!

শামীম আহমেদ জিতু
ক্রিকেট নিয়ে আনন্দ করি। দুঃখ করি। হতাশা প্রকাশ করি। কিন্তু কী খেললে, কী করলে ভালো হতো, সেটা বলি না। কারণ ওইটা আমার এক্সপার্টাইজ না। বছরে ২৬১ কোটি টাকার বাজেট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তারা আমার চেয়ে কম বোঝে পিচ? খেলোয়াড়? স্কুপ শট? তারা আমার চেয়ে বেশি বোঝে, তারপরও যা করে বুঝে শুনেই করে। সেটা ঠিক হলেও, ভুল হলেও। আমি গিয়ে যদি তাদের ক্রিকেট শিখাই, তাদের কেমন লাগে বুঝি।

লিটন যদি এসে আমাকে বলতো, ‘ভাই, করোনা ভাইরাসে হার্ড ইমিউনিটি নিয়ে আপনি যা বলছেন, তা ঠিক নয়।’ তাহলে থাপ্পড় দিয়ে লিটনের দাঁত ফেলে দিতাম! কারণ করোনা ভাইরাস নিয়ে আমি যা জানি, যা বুঝি, যা লিখি, তার ১০০০ শতাংশের ১ শতাংশও জাতীয় দলের কেউ জানে না। তবে তারা বলতে পারে ভাই আপনি এমনে লেখেন কেন? একটু মোলায়েম করে লিখলেও তো পারতেন। আমিও তাদের তাই বলি। ভাই আমার জীবনে বিনোদন হচ্ছে ঘরোয়ার চিকেন রোল, ঢাকা কাবাবের প্যাটিস, ফাইয়াজের ফেসবুক পোস্ট, আপনাদের ক্রিকেট খেলা আর পরীমণির আদর্শ। আমাকে বিনোদন থেকে বঞ্চিত করেন কেন? লেখক : জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

  • সর্বশেষ