শিরোনাম
◈ ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ ◈ খুলনায় নিরাপত্তা শঙ্কায় জমা আগ্নেয়াস্ত্র ফেরত চাইলেন ১৮ জন, আবেদনকারীদের মধ্যে আওয়ামী লীগ নেতাও ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ ◈ দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাইবার সুরক্ষা আইন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১০ ◈ আগামী ৫ দিন তাপমাত্রা কমার আভাস, বৃষ্টি হতে পারে ৩ বিভাগে ◈ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে কঠোর আইন আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দ্বিতীয় টেস্ট, দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে ৯১ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১, ০৯:৪৬ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল সম্মেলন

মারুফ হাসান: [২] আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অন্তর্ভুক্ত ছাত্রলীগের ১৮টি হল শাখা কমিটি বার্ষিক সম্মেলন।

[৩] শনিবার (৩০ অক্টোবর) ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলার ছাত্র সমাজের আশা-আকাঙ্ক্ষার স্থায়ী ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ১৮টি হল ছাত্রলীগের বার্ষিক সম্মেলন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও উন্নত-ডিজিটাল বাংলাদেশের রূপকার, গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনার স্মৃতিধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়।

[৫] উক্ত হল সম্মেলন উৎসবমুখর, নান্দনিক ও সুপরিকল্পিত করতে প্রতিটি হলের কর্মীদের সাংগঠনিক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা পূর্বক আগামীর নেতৃত্বকে শহীদের রক্তস্নাত, সত্য-সুন্দর-ন্যায়ের প্রতি দায়বদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ ও বাংলাদেশের সাহসী অভিযাত্রার অবিকল্প সারথি বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার রূপকল্প উপযোগী হয়ে গড়ে ওঠার আহ্বান জানান ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

[৬] এর আগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেছিলেন, ঢাবির হল খোলার পর দ্রুত সময়ের মধ্যে হল শাখা কমিটি ঘোষণা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে আমরা কমিটি দিতে পারিনি। দীর্ঘদিন যারা পরিশ্রম করেছে, তাদের হাতে দায়িত্ব বুঝিয়ে দেবো।

[৭] সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ইতোমধ্যে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। ক্যাম্পাস খোলার সঙ্গে সঙ্গে স্বল্প সময়ের মধ্যেই হলে কমিটি দিয়ে দেবো। যারা শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়, সাংগঠনিকভাবে শক্তিশালী, দীর্ঘদিন ধরে সংগঠন করছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হবে। আমাদের সব প্রস্তুতি আছে, শুধু খোলার অপেক্ষায় আছি। প্রত্যাশা করছি, স্বল্প সময়ের মধ্যেই কমিটি দিতে পারব।

  • সর্বশেষ