শিরোনাম
◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ১০:৫২ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান

আয়াছ রনি: [২] কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ। এসময় শতাধিক অস্থায়ী ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।

[৩] বুধবার (২৭ অক্টোবর) সকাল থেকে চকরিয়া উপজেলার মালুমঘাট, ডুলাহাজারা ও খুটাখালী বাজারে এ অভিযান চালায়। অভিযানে অপসারণ করা হয় মহাসড়ক সংলগ্ন এ-সব বাজারে গড়ে উঠা ঝুপড়ি ও ভাসমান দোকানপাট। পাশাপাশি উপস্থিত লোকজন ও ব্যবসায়ীদের মাঝে হাইওয়ে পুলিশ সতর্কতামূলক আলোচনা করা হয়।

[৪] অভিযান নেতৃত্বদানকারী কর্মকর্তা উপপরিদর্শক টিপু রায় বলেন, সড়ক ও জনপদ বিভাগের এসব জায়গায় গড়ে উঠা ভাসমান দোকানগুলো যানজটের অন্যতম কারণ। শতাধিক দোকান এপর্যন্ত উচ্ছেদ করা হয়েছে। দখলকাজে জড়িতদের সতর্ক করা হয়েছে। তবুও নির্দেশ অমান্যা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

[৫] মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক মোঃ সাফায়েত হোসাইন জানান, মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। রাস্তার পাশের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। পুনরায় এসব ভাসমান স্থাপনা গড়লে তুললে, আরো কঠোর অবস্থান নেবে হাইওয়ে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়