শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ১২:৪৪ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জুডো ফেডারেশনে প্রথম নারী সাধারণ সম্পাদক হলেন হিরু

ডেস্ক রির্পোট: সাবেক খেলোয়াড় জুডোকা কামরুন নাহার হিরু বাংলাদেশ জুডো ফেডারেশনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত নির্বাচনে তিনি মোহাম্মদ সেলিমের কাছে এই পদে হেরেছিলেন। এবার বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশে জুডোর কিংবদন্তি হিরু।

গত রোববার জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ জুডো ফেডারেশনের নির্বাচনের ফলাফল প্রাথমিকভাবে ঘোষণা করে। পদের বিপরীতে অধিক মনোনয়ন জমা পড়েনি। ফলে বিনা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হবেন এটা ছিল অনুমেয়। গতকাল মনোনয়ন প্রত্যাহারের দিন অবশ্য দুজন সদস্য হিসেবে নিজেদের ফরম প্রত্যাহার করেন। ঢাকা পোস্ট

কার্যনির্বাহী কমিটিতে ১৬ সদস্যের বিপরীতে এখন সদস্য ১৪ জন। সহ-সভাপতি ৪ জন, সাধারণ সম্পাদক একজন, যুগ্ম সম্পাদক ২ জন ও কোষাধ্যক্ষ একজন। সভাপতি সরকার কর্তৃক মনোনীত হন।

আশি-নব্বইয়ের দশকে বাংলাদেশের জুডোর তারকা ছিলেন। দেশের বাইরে বাংলাদেশের জুডোর প্রথম পদক এনেছিলেন এই হিরুই। খেলা ছাড়ার পর প্রশিক্ষক ও সংগঠক হিসেবে জুডোর সঙ্গেই নিজেকে জড়িয়ে রেখেছেন এই কৃতি নারী খেলোয়াড়র। হিরুর সঙ্গে কমিটিতে চার সহ-সভাপতি সৈয়দা জান্নাত আরা, ফারুক আহমেদ, রায়হান উদ্দিন ফকির ও শাহজাদা আলম, দুই যুগ্ম সম্পাদক নয়না চৌধুরী ও সৈয়দ আলী আনোয়ার এবং কোষাধ্যক্ষ মোস্তফা কাওছার। কমিটির বাকি ১৪ জন সদস্য।

  • সর্বশেষ