শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০১:৪৭ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিহাব আহমেদ শাহীন: ঐতিহ্যবিনাশী উন্নয়নের ভার্টিকেল এক্সটেনশনের যুগে হারিয়ে যাচ্ছে

শিহাব আহমেদ শাহীন : ঐতিহ্যবিনাশী উন্নয়নের ভার্টিকেল এক্সটেনশনের যুগে হারিয়ে যাচ্ছে রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা আর বাড়িঘর। আগে শাহবাগ থেকে ময়মনসিংহ রোড (বর্তমানে কাজী নজরুল ইসলাম এভিনিউ) ধরে তেজগাঁও এয়ারপোর্ট (পুরাতন বিমানবন্দর ) যাওয়ার পথে পরীবাগ ক্রস করে বিআইডবিউটিসির ‘ফেয়ারলি হাউজকে হাতের বাঁয়ে রেখে একটু সামনে এগিয়ে গেলে হাতের ডানে ইস্কাটন গার্ডেন এলাকায় ‘নেভী হাউজে’র (আগে নৌবাহিনী প্রধানের সরকারি বাসভবন ছিলো) চার দেয়ালঘেরা বিশাল জায়গার ওপর দৃষ্টিনন্দন স্থাপত্য নকশার যে একতলা বাড়িটির অনিন্দ্য সৌন্দর্য, পথচারীদের নজর কাড়তো- রাজধানী ঢাকার অবকাঠামোগত উন্নয়নের চাপে আজ সেই ঐতিহ্যবাহী বাড়িটি হারিয়ে গেছে। তার পরিবর্তে সে জায়গায় হয়েছে-তিন বা তারও অধিক সুবিশাল অট্টালিকা।

‘Rosendale’ নামের অনিন্দ্য সুন্দর এই বাড়িটির স্বত্বাধিকারী ছিলেন টাঙ্গাইলের নাগবাড়ীর জমিদার পরিবারের সন্তান পূর্ব পাকিস্তান আইন পরিষদের স্পিকার আবদুল হামিদ চৌধুরী। পরবর্তী সময়ে উত্তরাধিকার সূত্রে বাড়িটির স্বত্বাধিকারী হন তাঁর সন্তান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী।Shamsuddin Ahmed-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়