শিরোনাম
◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়?

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে ইউপি চেয়ারম্যান প্রার্থী বাসদ নেতার মনোনয়নপত্র প্রত্যাহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : [২] সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাসদ নেতা এস. এম. কাদির মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে তিনি তার মনোনয়ণপত্র প্রত্যাহার করে নেন। বাসদের জেলা সমম্বয়ক নিখিল দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

[৩] বাসদের জেলা সমম্বয়ক নিখিল দাস জানান, দেশের বর্তমান নির্বাচন ব্যবস্থা ভেঙ্গেঁ পড়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচিত করার জনগণের অধিকার বর্তমানে নেই।

[৪] বাসদ কেন্দ্রীয় কমিটি ভেবেছিলো সব দলের প্রর্থী নির্বাচনে অংশগ্রহন করে প্রচার প্রচারণা করলে একটি নির্বাচনী পরিবেশ তৈরী হবে। কিন্তু সাম্প্রতিক হয়ে যাওয়া নির্বাচন দেখে বুঝা যায়, সেই পরিবেশ তৈরী করার চেষ্টাও নির্বাচন কমিশনের নেই।

[৫] নির্র্বাচন কমিশনের দূর্বলতায় বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচনের হিড়িক পড়ে গেছে। কুতুবপুর ইউনিয়নের গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশ তৈরী না হওয়ায় কেন্দ্রীয় কমিটির নির্দেশে এই প্রহসনের নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে এস. এম. কাদির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়