শিরোনাম
◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ০৩:১৫ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ০৩:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্ত্রীর সঙ্গে ‘অসহ্য’ জীবন : মুক্তি পেতে জেলে যাওয়ার আবেদন

জেরিন আহমেদ: [২] ইতালীয় পুলিশ রোববার জানিয়েছে, দেশটির গুইডোনিয়া মন্টেসেলিও এলাকায় গৃহবন্দি থাকা ৩০ বছর বয়সী এক আলবেনীয় একজন নাগরিক স্বেচ্ছায় জেলে যাওয়ার আবেদন করেছেন। এএফপি

[৩] তিভোলি কারাবিনিয়েরির ক্যাপ্টেন ফ্রান্সেস্কো গিয়াকোমো ফেরান্তে জানিয়েছেন, ওই ব্যক্তি মাদক সংক্রান্ত অপরাধে কয়েক মাস যাবৎ গৃহবন্দি। তার এখনো কয়েক বছরের সাজা বাকি।

[৪] ক্যাপ্টেন ফেরান্তে আরও বলেন, তিনি বাড়িতে স্ত্রী ও পরিবারের সঙ্গে থাকতেন। কিন্তু সেটি ভালো যাচ্ছিল না। তিনি আমাদের বললেন, আমার পারিবারিক জীবন নরকে পরিণত হয়েছে, এসব আর সহ্য করতে পারছি না, আমি জেলে যেতে চাই।

[৬] জানা গেছে, ঘটনাক্রমে ওই ব্যক্তিকে হাউজ অ্যারেস্টের শর্ত লঙ্ঘনের দায়ে ফের গ্রেপ্তার করা হয়।

[৭] স্থানীয় বিচারিক কর্তৃপক্ষ তাকে কারাগারে স্থানান্তরের আদেশ দেন। অর্থাৎ, স্ত্রী থেকে দূরে যেতে সত্যি সত্যি শেষ পর্যন্ত জেলে গিয়েছেন তিনি। সম্পাদনা: মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়