শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ০১:৫৬ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহ আলী ফরহাদ: বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নীতি মানতে না পারলে

শাহ আলী ফরহাদ:  ‘ধর্ম যার যার, উৎসব সবার’Ñ এটা শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিভাবকসুলভ কথাই নয়, আওয়ামী লীগ সভাপতির আনুষ্ঠানিক বক্তব্য, দলের নীতি। শুধু তাই না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক রাজনীতি ও জাতির পিতার নেতৃত্বে তৈরি বাংলাদেশ সংবিধানের ধর্মনিরপেক্ষতারই ভাব সম্প্রসারণ। আমরা ফ্রান্স না, আমাদের ধর্মনিরপেক্ষতা মানে ‘লাইসিতে’ না। কথাই ছিলো সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও অংশগ্রহণ।

পুরো পৃথিবীতে যেখানে ধর্মীয় হানাহানি, সংঘাত ও বিদ্বেষ দিনদিন বাড়ছে, সেখানে এতো সুন্দর, ইনক্লুসিভ একটা নীতি নিয়ে আমাদের গর্ব করা উচিত। আমি করি, অনেক বড় বড় ফোরামে। এই নীতির ওপর আক্রমণ আসছে অনেক দিক থেকেই। উগ্রবাদীদের কথা না হয় বাদ দিলাম, এতো উচ্চমাপের কথা তাদের মাথার ওপর দিয়ে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু বঙ্গবন্ধুর সৈনিক বা নেত্রীর ভ্যানগার্ড পরিচয় প্রদানকারীদের ক্ষেত্রেও কেন বিভ্রান্তি?

  • সর্বশেষ
  • জনপ্রিয়