শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৯:৩২ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৯:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতারণা করে বিয়ের অভিযোগে এক যুবককে আসামি করে আদালতে মামলা

জাহিদুল কবীর: [২] প্রতারণার মাধ্যমে বিয়ে করার অভিযোগে রুবেল নামে এক যুবককে আসামি করে আদালতে একটি মামলা হয়েছে। রোববার (২৪ অক্টোবর) অভনগরের হিদিয়া গ্রামের ইলিয়াস শেখের মেয়ে তাসলিমা খাতুন বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রহমান অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

[৩] আসামি রুবেল নীলফামারী ডেমরা থানার মৌজাপাংগা গ্রামের ফজলুর রহমানের ছেলে।

[৪] মামলার অভিযোগে জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে রুবেলের সাথে তাসলিমা খাতুনের পরিচয় ও প্রেম হয়। এরপর তাসলিমাকে বিয়ের প্রস্তাব দিলে এক পর্যায়ে রাজি হয়ে যায়। গত ১ সেপ্টেম্বর রুবেল যশোরের নওয়াপাড়া এসে তাসলিমাকে ঢাকায় এক বন্ধুর বাসায় নিয়ে যায়। পরদিন সেখানে একটি বিয়ের আনুষ্ঠানিকতা সেরে তারা স্বামী-স্ত্রী হিসেবে বসবাস শুরু করে।

[৫] এরমধ্যে তাসলিমার বাড়ির লোকজন খোঁজখবর নিয়ে তার সন্ধান পেয়ে নবীনগর র‌্যাব অফিসে যায়। বিষয়টি রুবেল বুঝতে পেরে পালিয়ে যায়। এরপর রুবেল আর ফেরেনি। পরে জানতে পারে তাদের বিয়ে হয়নি। ১১ সেপ্টেম্বর র‌্যাব তাসলিমাকে উদ্ধার করে আশুলিয়া থানায় সোপর্দ করে। প্রতারণার শিকার হয়ে তাসলিমা আদালতে মামলা করেন।

  • সর্বশেষ